বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাউখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: জামায়াত-শিবিরকে জড়িয়ে ‘মিথ্যা’ বক্তব্যের প্রতিবাদ

রাঙামাটির কাউখালী উপজেলার পোয়াপাড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাউখালী উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে বিএনপির একাংশ সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে সংঘর্ষের সঙ্গে জড়ানোর বিষয়টি উপজেলা জামায়াতের দৃষ্টিগোচর হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, ৩১ আগস্ট পোয়াপাড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সঙ্গে জামায়াতে ইসলামী কিংবা ইসলামী ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। এমনকি সংঘর্ষটি কোথায়, কখন ও কীভাবে সংঘটিত হয়েছে, সে বিষয়েও উপজেলা জামায়াত-শিবিরের কোনো পক্ষ অবগত ছিল না।

তাদের দাবি, কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে তথ্য-প্রমাণ ছাড়া কোনো সংগঠনকে জড়িয়ে বক্তব্য না দেওয়ার আহ্বা

ক্যাটাগরি