বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙ্গামাটির কাউখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাউখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাউখালী উপজেলা হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব পাইচিং মং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবদুল মোতালেব। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মো. তারা মিয়া।

আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, দলের প্রতিষ্ঠার প্রেক্ষাপট, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষা। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং অতীতের রাজনৈতিক অর্জন মূল্যায়ন করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ সময়।

সভায় কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাটাগরি