বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আজাদ আলী
জয়পুরহাটের পাঁচবিবিতে “গণতন্ত্রে সাংবাদিকদের ভুমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

১১ আগষ্ট মঙ্গলবার বিকেলে বন্ধন এনজিওর কার্যালয়ে এ আলোচনা সভার সভাপতিত্ব করেন বন্ধনের সভাপতি তারিকুল আলম চৌধুরী ।মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী কর্মকর্তা অ্যাডভোকেট সাইদুর রহমান। তিনি বলেন, একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। সাংবাদিকদের হতে হবে সমাজের আয়না। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরার পাশাপাশি সমাধানের পথও দেখাতে হবে।

সংগঠনের জেলা ফ্যাসিলেটর বিপ্লব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হিউম্যান রাইটস মোটিভেশান অফিসার সাহিদ মাহফুজ , বন্ধন কো- অর্ডিনেটর শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, জেলা মনিটরিং কর্মকর্তা ডঃ সাজ্জাদুল বারী, সাংবাদিক আজাদ আলী , মাশরেকুল আলম , রেজাউল করিম রেজা ,সবুজ প্রমূখ । উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ।

শেষে মাশরেকুল আলমকে আহবায়ক ও শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব কে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ।

ক্যাটাগরি