বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

জুলাই শহিদ দিবস উপলক্ষে ছিদ্দিক-ই-আকবর (রা.) দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

১৬ জুলাই ২০২৬: “জুলাই শহিদ দিবস ২০২৬” উপলক্ষে ছিদ্দিক-ই-আকবর (রা.) দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা কাজী হোছাইন ফারুকী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই শহিদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব, শহিদদের আত্মত্যাগ এবং জাতির প্রতি তাদের অবদানের ওপর আলোচনা করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য দেশপ্রেম, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার অনন্য প্রেরণা। তাঁদের স্মৃতিকে সম্মান জানিয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে দেশ, জাতি এবং জুলাইয়ের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি