বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামার সরই ইউনিয়নে ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট ওবাথোয়াই মার্মা। এ সময় উপস্থিত ছিলেন সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও তথ্য অফিসার রাশেদুল হক রাশেল,সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, লামার প্রবীণ সাংবাদিক রুহুল আমিন, লামা উপজেলা গণসংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক প্রণয় ত্রিপুরা,সাংবাদিক নজরুল ইসলাম, ইউপি সচিব মংছিং মার্মা, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে ১০০টি পরিবারের প্রত্যেকের হাতে ২৫ কেজি করে সরকারি চাল তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে উপকারভোগীরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাটাগরি