বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠান উপভোগ ও বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি: প্রতিনিধিকাউখালী,

১৫ জুলাই ২০২৬ (বুধবার): কাউখালীর একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সরাসরি সম্প্রচারিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানমালা উপভোগ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ একসঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বুদ্ধ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি