বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামায় বন্যা কবলিত মানুষের পাশে ‘জাগ্রত যুব সংঘ’, দিন-রাত চলছে স্বেচ্ছাসেবী কাজ

​নজরুল ইসলাম, লামা (বান্দরবান)
​বান্দরবানের লামা উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত যুব সংঘ’। বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের কষ্ট লাঘবে দিন-রাত নিরলসভাবে স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন সংগঠনটির একদল উদ্যমী তরুণ।

​সরেজমিনে দেখা গেছে, বন্যার পানি বৃদ্ধির পর থেকেই ‘জাগ্রত যুব সংঘ’-এর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত ও নিম্নাঞ্চলের পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছেন। একই সাথে বন্যা কবলিত ও আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষুধার্ত মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা।

​স্থানীয় বাসিন্দারা জানান,এই দুর্যোগ মুহূর্তে যখন চারিদিকে হাহাকার, তখন ‘জাগ্রত যুব সংঘ’-এর যুবকেরা যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে,তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে বড় ভরসা জুগিয়েছে।

​সংগঠনটির নেতৃবৃন্দ জানান,লামার বন্যা কবলিত একটি মানুষও যেন না খেয়ে থাকে, সেই লক্ষ্যেই তারা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও স্বাস্থ্য সুরক্ষাতেও তাদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে। এই দুর্যোগ মোকাবিলায় তারা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

ক্যাটাগরি