বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

নানিয়ারচরে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

সাবেক পার্বত্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য দীপেন দেওয়ান শুক্রবার রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর মাদ্রাসা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে দীপেন দেওয়ান আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে দীপেন দেওয়ান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি দলীয় নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ক্যাটাগরি