বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

পেকুয়ায় ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

কক্সবাজারের পেকুয়ায় ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবাসহ মোহাম্মদ নোমান (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী এলাকায় পেকুয়া-বাঁশখালী সড়কের উঁচু ব্রিজের ওপর পুলিশের নিয়মিত চেকপোস্টে তাঁকে আটক করা হয়।

আটক নোমান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে। তিনি বর্তমানে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের হিমছড়ি এলাকায় বসবাস করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান সুমন জানান, পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেল আরোহী নোমানকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্যাটাগরি