বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পর এবার উপ-সহকারী প্রকৌশলী খাইরুলের ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস।

‎বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশ্যে আসায় বিদ্যুৎ বিভাগের সেবার স্বচ্ছতা ও সততা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
‎
‎এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
‎
‎সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। এ সময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দরকষাকষি শেষে ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন উপ-সহকারী প্রকৌশলী। এই দপ্তরের নির্বাহ উপ-সহকারী প্রকৌশলীর ঘুষ গ্রহণের ভিডিও ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় গ্রাহকরা।

এছাড়াও, এর আগেও নানা ভাবে ঘুষ লেন-দেনের অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে। কিছুদিন আগে পৌর ১৫ নং ওয়ার্ডের এ ব্যাক্তির থেকে ৫ হাজার টাকা ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। সেটি বিভিন্ন গণমাধ্যমেও প্রচার হয়।

এর আগে, এ অফিসের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের কয়েক কোটি টাকা ঘুষ বানিজ্যেরও ভিডিও ফাঁস হয়। পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

কিন্তু পরপর ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন লক্ষ্মীপুরের বাসিন্দারা।
‎
‎তবে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। তিনি দাবি করেন, ‘এটি সম্পূর্ণ অসত্য তথ্য। আমি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করিনি।’
‎
‎উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের পরেও লক্ষ্মীপুর পিডিবি অফিসে এই ধরনের অনিয়মের বিরুদ্বে তদন্ত করে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতনমহল

ক্যাটাগরি