বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে আর্ত মানবতার সেবায় এগিয়ে এসেছে চট্টগ্রামের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পার্কভিউ হসপিটাল লিমিটেড।

জাপানের নিপ্রো কর্পোরেশনের (Nipro Corporation) তৈরি আধুনিক হেমোডায়ালাইসিস মেশিন SURDIAL™ 55 Plus উপহার দিয়ে কিডনি রোগীদের চিকিৎসাসেবার উন্নয়ন এবং ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণে সহযোগিতার অংশ হিসেবে পার্কভিউ হসপিটাল লিমিটেডের এ উদ্যোগ একটি মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে কিডনি রোগীদের চিকিৎসাসেবায় সহায়তা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অবদান রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, “কিডনি রোগীদের জন্য নিয়মিত ডায়ালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাসেবা। অনেক রোগীকে দীর্ঘ সময় ধরে এই চিকিৎসার ওপর নির্ভর করতে হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় সহায়তা করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে এই মেশিন উপহার দিতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসাসেবার উন্নয়নে অবদান রাখার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, “স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় সহযোগিতা করার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা মনে করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনকল্যাণমূলক কার্যক্রমে পার্কভিউ হসপিটাল লিমিটেডের সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন; হৃদরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. হাফেজ মো. মুজিবুল হক; কিডনি রোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাদ্দাত হোসেন এবং ডা. আব্দুল কাদের; সিনিয়র স্টোর অফিসার ডা. আতাউর রহমান এবং স্টোর অফিসার ডা. জুনায়েদ।

এ সময় পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের মার্কেটিং ডিরেক্টর ডা. মো. শাহ আলম; জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ; ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হুমায়ুন কবির; ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম; বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের কর্মকর্তাবৃন্দ।

পার্কভিউ হসপিটাল লিমিটেড বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি কিডনি রোগীদের চিকিৎসাসেবার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ক্যাটাগরি