বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

রাঙামাটিতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতের আলোচনা সভা।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাঙামাটি পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে হত্যা ও নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।

সভায় বক্তারা গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ক্যাটাগরি