বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

রাঙামাটিতে ১৭ বছর বয়সী শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ অক্টোবর সোমবার রাত সাড়ে ১১টার দিকে সে নিখোঁজ হয় বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় ছেলেকে খুঁজে পেতে রাঙামাটি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা আব্দুল কাদির।

নিখোঁজ আশিকুল ইসলাম রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা আব্দুল কাদির ও মা মোছা. আছমা আক্তার মরনা। তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানা রাঙামাটি সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ডিসি অফিস এলাকা।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আশিকুল নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলের সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে আব্দুল কাদির সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি আশিকুল ইসলামের সন্ধান পেলে তার বাবা আব্দুল কাদিরের ০১৫৫৬৬৪২৭৬৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

ক্যাটাগরি