চট্টগ্রামে ১৫ বছর বয়সী কিশোরী নিখোঁজ, বন্দর থানায় জিডি
বিশেষ প্রতিনিধি, ২৮ অক্টোবর:
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর মাইলের মাথা এলাকা থেকে কৃষ্ণা দে (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ১৯ অক্টোবর বিকেল ৩টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি বলে জানিয়েছে তার পরিবার।
এ ঘটনায় নিখোঁজ কিশোরীর মা মেঘনা রাণী দাশ বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা জিডির নম্বর ১৫৫৫।
জিডি সূত্রে জানা যায়, কৃষ্ণা দে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার রাজকুমার দে ও মেঘনা রাণী দাশের মেয়ে। বর্তমানে তারা পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামের বন্দর থানা এলাকায় বসবাস করছেন।
নিখোঁজ কৃষ্ণা দে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন তার মা মেঘনা রাণী দাশ।
কিশোরীকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।