মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

খুলনায় ১৮৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফাহিম ইসলাম,খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ জয়নাল আবেদীন নাঈম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, লবণচরা থানা পুলিশের অভিযানে জয়নাল আবেদীন নাঈমের কাছ থেকে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার নাঈমের পিতার নাম রুহুল আমিন এবং মাতার নাম শিউলী বেগম। তার স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বরুলিয়া গ্রাম।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক্যাটাগরি