মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

রামুর কচ্ছপিয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১

নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ আতাউল করিম ভুট্টু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে কচ্ছপিয়ার নতুন তিতারপাড়া এলাকায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) টুটুল রুদ্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুন তিতারপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আতাউল করিম ভুট্টুকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ি সুত্রে জানান, আটক আতাউল করিম ভুট্টু নতুন তিতারপাড়া এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে। মায়ের নাম আনোয়ারা বেগম ও স্ত্রীর নাম রোজিনা আক্তার।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ক্যাটাগরি