সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা

রায়পুরে শিক্ষার্থীদের মাঝে ছাতা ও ক্রীড়া সামগ্রী বিতরন

শরীফ হোসেন রিংকন, জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষার্থীদের মাঝে ছাতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫জুলাই) দুপুরে চরমোহনা ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
চরমোহনা ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আবদুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান জেড,এম নাজমুল ইসলাম মিঠু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাঈনুল ইসলাম।

এছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু ইউসুফ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চর মোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মা সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ক্যাটাগরি