বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ভারি বৃষ্টিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে কাউখালী উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি)

রাঙামাটির কাউখালী উপজেলায় টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১০টার দিকে তিনি উপজেলার ৪ নম্বর কলমপতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।

এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে এবং যেকোনো মানবিক সংকটে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবে।

এদিকে, টানা বৃষ্টির কারণে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি এখনো বিদ্যমান রয়েছে। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ক্যাটাগরি