বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

৬ জুলাই ২০২৬: “টেকসই পল্লী, সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কাউখালীর উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পল্লী উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের উন্নয়ন কার্যক্রমে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা

ক্যাটাগরি