সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ–জেএসএসের সংঘর্ষ, ৩ নিহতের দাবি

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি)

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে।

সোমবার (৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্র জানায়, দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে এবং দুপুর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলমান ছিল।

একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, সংঘর্ষে নিহত তিনজনই ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সদস্য। এছাড়া জেএসএস (সন্তু) গ্রুপ আরও দুই যুবককে তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হতাহত ও সংঘর্ষের বিষয়ে সরকারি নিশ্চিত তথ্যও এখনো প্রকাশ করা হয়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ক্যাটাগরি