ভোলাহাটে এমপি মিজানুর রহমানের প্রতিষ্ঠান পরিদর্শন ও উপকরণ বিতরণ
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) ভোলাহাট উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গরীব-অসহায় পরিবারের সদস্য এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও একটি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১৬টি সেলাই মেশিন ও ৪৬টি সিলিং ফ্যান বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আছহাবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শামসুদ্দিন আলকেশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন ক্বারিসহ উপজেলা জামায়াতের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।