বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

প্রাচিকসের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সামাজিক কাজে প্রাচিকসের অবদান আরও ছড়িয়ে দিতে হবে

চট্টগ্রাম নগরীর বন্দরটিলাস্থ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি (প্রাচিকস)-এর সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে রেইনবো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে হামদর্দ বিশ্ববিদ্যালয় থেকে বিইউএমএস (BUMS) ডিগ্রি অর্জন করায় সংগঠনের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ সেলিম রেজাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সাধারণ সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এছাড়া নির্বাচন কমিশন গঠন, মৃত্যোত্তর অনুদানের পরিমাণ ৫০ হাজার টাকায় উন্নীতকরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি পুরস্কার ও প্রাইজমানি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের সভাপতি মো. মারুফ রহমান (মনু)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফজলুর রহমান, সংবর্ধিত অতিথি ও সাবেক সভাপতি ডা. মোহাম্মদ সেলিম রেজা, সাবেক সভাপতি মো. ইউসুফ, সাবেক সহসভাপতি কামাল উদ্দিন ও এম. এ. মনসুর, সাবেক সাধারণ সম্পাদক রতন দাশ, হানিফ খান জিলানী ও গিয়াস উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক ডা. উদয়ন কান্তি মিত্র এবং সাংগঠনিক সম্পাদক কে. এম. মাজহারুল হক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আবুল হাসান। এরপর গীতা পাঠ করেন এম. সি. দাশ এবং ত্রিপিটক পাঠ করেন সজল বড়ুয়া।

বক্তারা বলেন, সামাজিক কর্মকাণ্ডে প্রাচিকসের অবদান আরও বিস্তৃত করতে এবং সংগঠনের সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

ক্যাটাগরি