মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

রামুর দক্ষিণ মিঠাছড়িতে অসহায় দুঃস্থদের মাঝে ভিজিএফ চাউল বিতরণ

নুর মুহাম্মদ, কক্সবাজার:মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এমপির উদ্যোগে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।

রবিবার ২৪ মে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আওতায় ১১৫টি পরিবারের মাঝে ২৫ কেজি করে খাদ্যশস্য বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ট্যাগ অফিসার মিজানুর রহমান।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।

ক্যাটাগরি