মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

রামুতে বনবিভাগের অভিযানে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন বিএনপি নেতা আবুল বশর বাবু

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে বনবিভাগের অভিযানে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু।

সোমবার (১৮ মে) সকালে রাজারকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাহাড়পাড়া এলাকায় পরিদর্শনে গিয়ে ভুক্তভোগী মুফিজুর রহমানের হাতে অর্থ সহায়তা তুলে দেন ।

এসময় আবুল বশর বাবু জানান, রামু-কক্সবাজারের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল মহোদয়ের নির্দেশে রামু উপজেলার রাজারকুলের পাহাড় পাড়া এলাকায় বনবিভাগ কর্তৃক উচ্ছেদে ভেঙ্গে দেয়া অসহায় মুফিজের বাড়িঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

মানবিক দৃষ্টিতে অসহায় পরিবারের উপর আর কোন ধরনের অন্যায় যাতে না হয় সেজন্য সবসময় তাদের পাশে আছি।

ক্যাটাগরি