কক্সবাজারে “মাদক নিযন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নুর মুহাম্মদ, কক্সবাজার:“মাদক নিযন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার শহরে গোলদীঘির পাড়ে মুক্তি’র সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এসোসিয়েশন অব ডেভলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ এডাব কক্সবাজার’র আয়োজন করে।“ সেমিনারে মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার ১৪ মে সকালে এডাব কক্সবাজার’র সভাপতি সুব্রত দত্তের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল আওয়াল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভ, যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক এ কে রাহাত খান, মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার।
বক্তারা বলেন, মাদকের সাথে জড়িয়ে যুব সমাজ ধ্বংস হচ্ছে এর সাথে সাথে তারা মোবাইল জুয়াতে আসক্ত হচ্ছে। সরকার, সামাজিক সংগঠন ও মিডিয়ার ভুমিকা রয়েছে মাদকের হাত থেকে সমাজকে ও জাতিকে রক্ষা করার।
তারা আরো বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলা, এনজিও’র মাধ্যমে বিভিন্ন পাড়া মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা, সাংদিকদের প্রচার প্রচারণারসহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এছাড়া মাদকের সাথে যুব সমাজের সম্পৃক্ততা, মাদকের কুফল, মাদক প্রতিরোধে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: নুরুল আজিমের সঞ্চালনায় সেমিনারে আরো আলোচনা করেন, সমাজকর্মী মিজানুর রহমান বাহাদুর, সাংবাদিক জাবেদ আবেদিন শাহিন। এসময় বিভিন্ন কলেজ শিক্ষার্থী, এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।