শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

রামুর গর্জনিয়ার বসতবাড়ি হতে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজারের‎ রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, এ অঞ্চলে এখন পর্যন্ত পুলিশের উদ্ধার করা অন্যতম বড় ইয়াবার চালান এটি।

‎বুধবার ১৩মে সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ (আইসি) আনিসুর রহমানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে। এসময় এসআই জুয়েল চৌধুরীসহ পুলিশের সদস্যরা পশ্চিম বোমাংখীল এলাকার বাইকচালক সোহেলের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেন।

‎অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই জুয়েল চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহেল পালিয়ে যায়। তবে তার বাড়ি থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

‎রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ক্যাটাগরি