শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

স্বামী-স্ত্রীর সংসার, আড়ালে ইয়াবা কারবার!

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন এবং মাদক সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া চৌমুহনী এলাকার মৌলভী নুরুল হক চৌধুরী মার্কেট সংলগ্ন বদরখালী সিএনজি স্টেশনে এসআই মো. সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফের নীলা ইউনিয়নের মৃত দুদু মিয়ার ছেলে ইমাম হোসেন (৪০), তার স্ত্রী নুর জাহান (৩৫) এবং হোয়াইক্যং উত্তর পাড়ার ফরিদ আলমের মেয়ে রুমি আক্তার (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজনদের তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ক্যাটাগরি