বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী’র কর্মদক্ষতায় প্রশংসা

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বাংলাদেশ পুলিশ প্রশাসনের একজন চৌকস, সৎ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। এর আগে চকরিয়া থানায় দায়িত্ব পালনকালে তাঁর সাহসী ও দক্ষ নেতৃত্ব সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।

বর্তমান সরকার তাঁর পূর্বের পেশাগত সাফল্য, দায়িত্বশীলতা ও ইতিবাচক কর্মকাণ্ডের মূল্যায়ন করে পুনরায় কক্সবাজার সদর থানার ওসি হিসেবে পদায়ন করেছে বলে জানা গেছে।

দায়িত্ব পালনকালে তিনি কক্সবাজার সদর থানা ও চকরিয়া থানায় একাধিক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেন। তাঁর এসব সফলতা জাতীয় সংসদেও প্রশংসিত হয়েছিল। কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য তাঁর কার্যক্রম সংসদে তুলে ধরেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এছাড়াও চকরিয়া থানায় কর্মরত অবস্থায় গরু চুরি প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান, চিংড়ি ঘের ডাকাতি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন।

কক্সবাজার সদর থানায় পুনরায় দায়িত্ব গ্রহণ করায় তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছে চ্যানেল কর্ণফুলী পরিবার।

তথ্যচিত্র: মোঃ ইকবাল হাসান

ক্যাটাগরি