রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বিশ্ব জাকের মঞ্জিলের বৈদেশিক যোগাযোগ শাখার প্রধান হলেন কাজী বাক্কিবিল্লাহ্

শরীফ হোসেন রিংকন,লক্ষ্মীপুর

বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফ কর্মী গ্রুপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সমন্বয় পরিষদের সদস্য, চট্টগ্রাম বিভাগীয় চীফ কর্মী প্রধান ও খাদেম কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ্কে বৈদেশিক যোগাযোগ শাখার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ব জাকের মন্জিলের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী কেবলাজান হুজুর কোটি কোটি মুরিদ সন্তানকে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তাশরীফ নিয়েছিল্রন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর আপন পীরের ওফাত বার্ষিকী উপলক্ষে “১লা মে ২০২৬” ১৮ ই বৈশাখ রোজ (শুক্রবার) বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ।দিবসটি উপলক্ষ্যে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বাংলাদেশসহ বহির্বিশ্বে দাওয়াতী মিশনের কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে গেল ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষ লিখিত বিবৃতির মাধ্যমে নিয়োগ নামা চুড়ান্ত করেন।

ওই বিবৃতিতে আটরশি পাক দরবার শরীফের একমাত্র মুখপাত্র শ্রদ্ধেয় বড় চাচাজান সাইফুল ইসলাম (জামি) মোজাদ্দেদী স্বাক্ষর প্রদান করেন।বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী কেবলাজান হুজুরের নির্দেশিত স্থলাভিষিক্ত জাকেরানদের ইমাম মহামান্য পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে খাদেম কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ্কে এ দায়িত্ব প্রদান করা হয়।

যুক্তরাজ্য লন্ডনে অবস্থানরত খাদেম কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ্ নিয়োগ পত্র পেয়ে মহান আল্লাহ্পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলেন- বিশ্ব জাকের মন্জিল আল্লাহ পাক ও রাসূলে পাক (সাঃ) এর স্বীকৃত দরবার, উক্ত দরবার শরীফে মুরিদ হওয়া, খেদমত করা অত্যান্ত সৌভাগ্যের বিষয়।
সত্য তরিকার প্রচার প্রচারনা, ব্যাপক বিস্তৃতি করতে বদ্ধপরিকর, দেশ ও প্রবাসে অবস্থানরত জাকেরান আশেকানগন ভাই ও বোনসহ শুভানুধ্যায়ী নবী প্রেমিক ওলী-আউলিয়া প্রেমিকসহ সর্বস্তরের শান্তি কামী মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করি।

আসছে আগামী ১লা মে “২০২৬” ১৮ ই বৈশাখ রোজ শুক্রবার বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফে অনুষ্ঠিতব্য মহা পবিত্র ‘বিশ্ব ফাতেহা শরীফ’-এ দেশ-বিদেশের সকল জাকেরান আশেকানগন ও ভক্ত বৃন্দগনকে দলমত নির্বিশেষে ৩০ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার কাফেলা নিয়ে আটরশি পাক দরবার শরীফে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান।

ক্যাটাগরি