রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

দীঘিনালায় পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার, নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জোন কমান্ডার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠপর্যায়ে কাজ করছে। দীঘিনালা জোনের সেনাসদস্যরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন, যাতে পূজারিরা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন।

তিনি আরও বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদারে দীঘিনালা জোনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি