শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

আলোকিত সমাজ গঠনে মাদ্রাসার ভূমিকা অপরিসীম — দারুস সুন্নাহ মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠানে মো. আব্দুল আজিজ

আলোকিত ও নৈতিক সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন এন.ই.এইচ.আর.এফ, চ্যানেল কর্ণফুলী ও সিটিজি টাইমসের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ। তিনি বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা,

মানবিকতা ও সমাজসেবার চেতনা গড়ে তুলতে মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।তিনি এসব কথা বলেন দারুস সুন্নাহ মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল হেফাজত ইসলামের সঞ্চালনায় এবং মাদ্রাসা পরিচালক ডা. মো. কফিল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি জনাব ফোরকান আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, নুরুল আহাদ, লিটন ভূঁইয়া সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার আলোয় শিক্ষার্থীদের গড়ে তুললে সমাজ থেকে অন্যায় ও অবক্ষয় দূর হবে। সবক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ক্যাটাগরি