শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কোতোয়ালী থানার ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় কোতোয়ালী থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইন্সপেক্টর (নিরস্ত্র) মীর মোহাম্মদ সেলিম ও এসআই (নিঃ) শেখ তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।

পুলিশ জানায়, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে কোতোয়ালী থানার একাধিক মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—১. রোমন প্রকাশ জিসান প্রকাশ সুজন (২৫), পিতা: আব্দুর রহমান, মাতা: সুফিয়া বেগম। স্থায়ী ঠিকানা শরীয়ত উল্লাহ বাজার, ফরিদপুর সদর; বর্তমান ঠিকানা কাজীর দেউরী, কোতোয়ালী, চট্টগ্রাম।

২. সাজ্জাদ হোসেন আপন (২৪), পিতা: শাহাজাহান হোসেন, মাতা: কামরুন নাহার লিজা। ঠিকানা: ১৩নং ব্রিকফিল্ড বাই লেইন, তফজল মেম্বারের বাড়ি, হরেশচন্দ্র মুন্সেফ লেইন, কোতোয়ালী, চট্টগ্রাম।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১৪ (তারিখ: ২২/০৮/২০২৪) এবং এফআইআর নং-৫ (তারিখ: ০৩/১০/২০২৪) সহ একাধিক মামলায় দাঙ্গা, হত্যাচেষ্টা, সরকারি কাজে বাধা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা

ক্যাটাগরি