পাবনা ১ ও ২ আসনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে বাধা নেই
নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অনুযায়ী নির্ধারিত সীমানা অনুসারেই আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে সেগুলো পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।
আদালতের এ আদেশের ফলে সাঁথিয়া উপজেলা পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা-২ আসন হিসেবে গণ্য হবে।