ফুলপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত
ময়মনসিংহের ফুলপুরে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার শফিকুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন, আসাদুজ্জামান জলিল (এমসি) ও আল আমিন ইসলাম (জিসি)।
এ সময় ১, ২, ৩ ও ৪ নম্বর ক্লাস্টারের মোট ৫১ জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে শিক্ষকদের পাঠদানের দক্ষতা বৃদ্ধি, শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ, পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।