মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, দগ্ধ ভাই

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় কয়লার আগুনে পুড়ে হাফেজ ওমর ফারুক (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই হাফেজ আব্দুল্লাহ (১৬) দগ্ধ হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়াঘোনা রেললাইনের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত ও দগ্ধ দুই ভাই স্থানীয় মাওলানা ফজল কাদেরের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে স্টিলের টিফিন বক্সে জ্বালানো কয়লার আগুন পুরোপুরি না নিভিয়ে ঘুমিয়ে পড়ায় কাপড়ে আগুন লাগে। পরে মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুই ভাই ঘরে আটকা পড়েন। আগুনে বসতঘর ও আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দুই ভাইকে উদ্ধার করেন। তাদের মধ্যে ওমর ফারুকের মৃত্যু হয় এবং আব্দুল্লাহকে হাসপাতালে নেওয়া হয়।

ক্যাটাগরি