মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্রশক্তির কমিটি অনুমোদন

চট্টগ্রাম মহানগর শাখার জন্য জাতীয় ছাত্রশক্তির (পুর্নগঠিত) আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রশিদুল হক দিনার এবং সদস্য সচিব হয়েছেন আব্দুর রহমান।

রবিবার (৫ নভেম্বর) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ নিউ ট্রেড সেন্টারে অবস্থিত জাতীয় ছাত্রশক্তির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধরাণ তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। কমিটিতে বিভিন্ন পর্যায়ের মোট ১৩৫ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দিন রাহাত ও মো. রায়হান হোসাইন রাফি। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তামিম আবতাহি, তাহমিদ আল হোসাইন, রাকিবুল হক হেলালী, মো. মাজহারুল ইসলাম এবং এইচ এম আয়াজ উদ্দিনকে।

এছাড়াও সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. জাওয়াদ বিন আলম চৌধুরী ও মিনহাজুল ইসলাম তাজকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মাশফিকুর রহমান তুর্জয়, তাহমিদ খান রাতুল, মোহাম্মদ আহসান। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মহানগর উত্তর রাশেদুল আলম এবং দক্ষিণে মুখ্য সংগঠক হয়েছেন তাওসিফ বিন রাফিক।

বর্তমানে চট্টগ্রাম মহানগর শাখার নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটি আগামী এক ছয় জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

ক্যাটাগরি