বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক

ইরানে হামলার প্রয়োজন নেই, অর্থনৈতিক চাপই যথেষ্ট: রুবিও

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে আট মাস ধরে চলা যুদ্ধ বন্ধের প্রচেষ্টা জোরদার হওয়ার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন। একই সঙ্গে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার বিষয়ে ওয়াশিংটনকে নিজেদের শর্ত মেনে নেয়ার আহ্বান জানিয়েছে তেহরান।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসান নিয়ে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে বলে মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টা পর প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে রুবিও বলেন, ‘ইরানের অর্থনীতিকে চাপে রাখার মার্কিন অভিযান এতটাই কার্যকর যে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।’

রুবিও বলেন, ‘ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান এতটাই বিধ্বংসী যে এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযানের কোনো প্রয়োজন নেই। আজ এখানে মিত্র দেশগুলোকে আমি এ কথাই জানিয়েছি।’

আরব নিউজ সূত্রে,নতুন করে হামলার হুমকি থেকে সরে আসায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কূটনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেছেন, ‘খুব শিগগিরই আমরা আন্তর্জাতিক চাপের মুখে পড়ব। সেই চাপের মুখে পারমাণবিক অস্ত্রধারী ইরান এবং আমাদের ধ্বংস করতে চাওয়া এই সন্ত্রাসী শাসনব্যবস্থাকে মেনে নিতে বলা হবে।’

ক্যাটাগরি