রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার মিনিমার্কেট থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গোলচত্বর প্রদক্ষিণ করে পোয়াপাড়া যুব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও রাঙামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম.এ. মনছুর এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পাই চিং মং মারমা।

এছাড়াও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কার তারামিয়া, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ক্যাটাগরি