রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

নেত্রকোনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাঁচ কলেজে একজন ও পাস করেনি

বিজয় চন্দ্র দাস নেত্রকোনা :

সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার(২৯২৬) ফলাফলে নেত্রকোনার পাঁচটি নন এমপিওভুক্ত কলেজে দেখা দিয়েছে চরম বিপর্যয়।এসব প্রতিষ্ঠানে এ পরীক্ষায় এবার একজন ও পাস করতে পারেনি।এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

অপরদিকে এ পাঁচটি কলেজের শিক্ষক কর্মচারীগণ এবর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল না হওয়াতে এমপিওভুক্ত করার অনিশ্চতায় ভুগছেন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

অকৃতকার্য তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে,জছৈকেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দা উপজেলার কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলা উপজেলার খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা, এম্বিশন মডেল কলেজ এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ।

জেলা শিক্ষা অফিস কার্যালয়ের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মধ্যে গোপালপুর মডেল কলেজ থেকে একজন, কলমাকান্দা মহিলা কলেজ থেকে তিনজন, খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা থেকে চারজন, এম্বিশন মডেল কলেজ থেকে ছয়জন এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ১৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

অপরদিকে,নেত্রকোনা জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৮৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। সারা জেলায় সামগ্রিক পাসের হার ৪৩. ৯১ শতাংশ।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা বলেন,সত্যি দুঃখজনক ফলাফল। অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের নিয়ে দ্রুত আলোচনা করা হবে। শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হয়েছে, তার কারণ বের করতে হবে।

তিনি আরও জানান,এসব কলেজে পরবর্তী সময়ে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্যাটাগরি