সিডিএফএ মেয়র অ-১৩ একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন রামপুর একাডেমি: আমরা আর ব্রাজিল – আর্জেন্টিনার পতাকা উড়াতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত
চট্টগ্রাম থেকে হোসেন বাবলা:২৩ অক্টোবর
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সিডিএফএ মেয়র অনুর্ধ্ব – ১৩ একাডেমি কাপ ফুটবলের শিরোপা জয় করেছে রামপুর ফুটবল একাডেমি।
২৩ অক্টোবর শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে মহিলা অভিভাবক সহ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি অনুষ্ঠিত তুমুল উত্তেজনাপুর্ন ফাইনালে তারা ৩ – ১ গোলে আকুবদন্ডী ফুটবল একাডেমিকে পারজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় বিজয়ী দলের পক্ষে অংকুর দাশ, মাহাফুজুর রহমান মাহি ও নুরুল হুদা তানভীর এবং বিজিত দলের পক্ষে আব্বাস উদ্দিন মিনহাজ গোল করেন। ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রামপুরের অংকুর দাশ।
খেলা শেষে সিডিএফএ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। তিনি বলেন,আগামীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন এবং একাডেমি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন ও রানাসআপ দলকে ট্রফি সহ নগদ প্রাইজমানি পুরস্কার দেওয়া হবে।
আর এবারের আয়োজনে চ্যাম্পিয়ন দল ৩০,০০০/= ও ২০,০০০/= টাকা প্রাইজমানি দেওয়ার ঘোষণা দেন।যাহা মেয়র অফিস থেকে সংগ্রহ করতে বলেন।
অনুষ্ঠানে আরও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, সাবেক তারকা ফুটবলার নজরুল ইসলাম লেদু ও মোহাং শাহাজাহান, সিজেকেএস ক্লাব সমিতির সা: সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সহ সভাপতি আমিনুল ইসলাম,বাফুফে প্রতিনিধি মাহাবুবুর রহমান পলো, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, সাইফুল আলম খান, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত পাবলু ও সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, এ এস এম সাইফুদ্দিন, ইঞ্জি. জসিম উদ্দিন, সোহেল আহমেদ, রায়হান উদ্দীন রুবেল, সিডিএফএ কাউন্সিলর আইনুল কবির জিতু, আবদুল মোমেন বাবু, মোহাম্মদ জহির, আলী আকবর, ক্রীড়া সংগঠক মোশারফ হোসেন লিটন সহ অংশগ্রহণকারী দলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মেয়র ডাঃ শাহাদাত হোসেন আরো বলেন, আমরা আর ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়াতে চাই না, আগামীতে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই। সে জন্য তৃণমূল থেকে খেলোয়াড় সৃষ্টির সাহসী উদ্যোগ নিতে সবার সহযোগিতা কামনা করছি।