শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

❝আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে ভালোবাসতে হবে❞ – মুহাম্মদ নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী শাখার আমীর, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ❝ আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসার পূর্বশর্ত হলো তার সুন্নাহকে ধারণ করা। খাওয়ার টেবিল থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপে রাসূলের সুন্নাহকে বাস্তব জীবনে প্রয়োগ করাই হলো সিরাতুন্নবী (স.) এর শিক্ষা❞

বৃহস্পতিবার পশ্চিম ষোলশহরের হামজার বাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ওয়ার্ড জামায়াত কর্তৃক আয়োজিত সীরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড আমীর অধ্যক্ষ কাজী আব্বাস আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইসমাঈলের সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাওলানা বি.এম. মফিজুর রহমান আল আজহারী, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, মাদরাসা-ই আবু হুরায়রা (রা:) চট্টগ্রামের শিক্ষক মাওলানা মুফিজুল হক।।

উক্ত মাহফিরে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসু্জ্জামান হেলালী, পাঁচলাইশ থানা আমীর ও ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহবুবুল হাসান রুমি ও ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আনিসুর রহমান চৌধুরী।

পরিশেষে, ডক্টর মাওলানা বিএম মুফিজুর রহমান আল আজহারীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।।।

ক্যাটাগরি