সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম নাসিরাবাদ এলাকায় একটি প্রতিষ্ঠান থেকে ১২০ দশমিক ০৫ টন সরকারি লাল গম জব্দ করা হয়েছে। লাইসেন্স ছাড়া সরকারি খাদ্যশস্য মজুদ ও ব্যবসা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বায়েজিদ থানার নাসিরাবাদ এলাকায় ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এসআরবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে সরকারি খাদ্যশস্য অবৈধভাবে মজুদ ও ব্যবসা পরিচালনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স ছাড়া মজুদ করা ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দীন বলেন, সরকারি খাদ্যশস্য অবৈধভাবে মজুদ ও ব্যবসা পরিচালনার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং খাদ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিটিজি / আ

ক্যাটাগরি