বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

কাউখালীতে তিন ইটভাটা বন্ধের নোটিশ

নিজস্ব প্রতিবেদক, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির কাউখালী উপজেলার ডাকঘরপাড়া এলাকায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর অধীনে অভিযান পরিচালনা করেছে কাউখালী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) পরিচালিত অভিযানে উপজেলার ডাকঘরপাড়া এলাকার মেসার্স এম এন এম ব্রিকস, মেসার্স এস বি ডব্লিউ ব্রিকস ও মেসার্স এবিএম ব্রিকস নামের তিনটি ইটভাটা পরিদর্শন করা হয়।

অভিযান শেষে উল্লিখিত তিনটি ইটভাটা বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিশ প্রদান করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার ক্ষেত্রে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিধান যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি