মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম রামু উপজেলা বিআরডিবির পরিচালক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক নির্বাচিত হয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার ও চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সেলিম।
জাহাঙ্গীর সেলিম ছাত্রজীবন থেকেই সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

তিনি চট্টগ্রামে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘কক্সবাজার ডিস্ট্রিক্ট স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম’-এর সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় ছাত্রসমাজ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক হিসেবেও প্রায় সাত বছর দায়িত্ব পালন করেন।

শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতেও জাহাঙ্গীর সেলিমের সম্পৃক্ততা রয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের চকবাজারের হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক এবং গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিএমডি (উপ-ব্যবস্থাপনা পরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি চাটাবনিয়া সেচ প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

স্থানীয়রা আশা করছেন, বিআরডিবির নতুন পরিচালক হিসেবে জাহাঙ্গীর সেলিম রামু উপজেলার কৃষি, সমবায় এবং সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

ক্যাটাগরি