শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

শিল্প উদ্যোক্তা ও ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুরের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল

শিল্প উদ্যোক্তা, ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরী (তাইমুর)-এর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর)।

২০২৫ সালের ৫ সেপ্টেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ক্রীড়াঙ্গনের মানুষের মাঝে শোকের আবহ রেখে যান।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের উদ্যোগে আগামীকাল ঢাকা, চট্টগ্রাম ও ফটিকছড়ির বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর স্ত্রী মর্জিনা ইরশাদ আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

মরহুম খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুরের রুহের মাগফিরাত কামনা করে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ক্যাটাগরি