সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রাঙামাটিতে বাইক দুর্ঘটনায় চার সাংবাদিক আহত, আশঙ্কামুক্ত

রাঙামাটিতে বাইক দুর্ঘটনায় চার গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন—যমুনা টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি শামশু আংকেল, এসএ টিভির রাঙামাটি প্রতিনিধি সোলেমান, এখন টিভির রাঙামাটি প্রতিনিধি জিয়া এবং কালের কণ্ঠ ডিজিটালের রাঙামাটি প্রতিনিধি রাকিব।

দুর্ঘটনায় তাঁরা আহত হলেও বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।চার সাংবাদিকের আহত হওয়ার খবরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন সহকর্মীরা।

মহান আল্লাহর কাছে তাঁদের দ্রুত সুস্থতা ও পরিপূর্ণ আরোগ্য কামনা করছি। আমিন।

ক্যাটাগরি