বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা

মুফতি মুজিবুর রহমান চিশতী (রহ.)”র স্মরণে কক্সবাজারে স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন।

মোঃ আলী আজম, পেকুয়া

কক্সবাজার উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার উত্তর জেলার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক প্রয়াত মুফতি মুজিবুর রহমান চিশতী (রহ.)-এর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) কক্সবাজার পৌরসভার বিআরডিবি হলে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি আব্দুল হাকিমের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারী ইমাম উদ্দিন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুজ্জামান আনসারী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন খালেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ শাহাদাত হোসেন আল-কাদেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা ইউসুফ হোসাইন বদরী।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা আব্দুল হামিদ হামিদ, অধ্যাপক মনজুর আলম, কেন্দ্রীয় যুবনেতা এইচ. এম. রবিউল হোসেন কাদেরী, জেলা নেতা ফোরকান উদ্দিন কাদেরী, মাওলানা মনিরুজ্জামান, পেকুয়া ছাত্রসেনা সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম, সরওয়ার উদ্দিন, নুরুল হোসাইন সওদাগর, মুহাম্মদ শাহাদাত, এহসানুল বারী, হাফেজ জাহেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মুফতি মুজিবুর রহমান চিশতী (রহ.) আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচার, দ্বীনি শিক্ষা, ইসলামী আন্দোলন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর কর্মময় জীবন ও দ্বীনি-সামাজিক অবদান দীর্ঘদিন মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় বক্তারা মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন ও মাযহাব-মিল্লাতের জন্য তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠান শেষে মিলাদ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রয়াত মুফতি মুজিবুর রহমান চিশতী (রহ.)-এর রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।

ক্যাটাগরি