বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

ছিদ্দিক-ই-আকবর (রা.) দাখিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটির কাউখালী উপজেলার ছিদ্দিক-ই-আকবর (রা.) দাখিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে এবং তাদের সৃজনশীল প্রতিভার পরিচয় তুলে ধরে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সুপার কাজী হোসাইন ফারুকী।

এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এর তাৎপর্য তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

ক্যাটাগরি