বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রাঙ্গামাটি পার্বত্য জেলাকে যানজটমুক্ত রাখতে জেলা ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলায় যানজট নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে জেলা ট্রাফিক পুলিশ। প্রতিদিন জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ততম এলাকাগুলোতে ট্রাফিক সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। অবৈধ পার্কিং, উল্টো পথে যান চলাচল, অতিরিক্ত যাত্রী বহন এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।

জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ ও নির্বিঘ্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে চালক, পথচারী এবং সাধারণ জনগণকে ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করা হচ্ছে।

ট্রাফিক পুলিশের এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের ফলে সড়কে শৃঙ্খলা ফিরে আসছে এবং যানজটও অনেকাংশে কমেছে।

জেলা ট্রাফিক পুলিশ জানিয়েছে, রাঙ্গামাটিকে যানজটমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

ক্যাটাগরি