শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ঈদগাঁওয়ে কম্বল মোড়ানো লাগেজ ভর্তি গাঁজা উদ্ধার 

সেলিম উদ্দীন, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রাইভেট কার যোগে পাচারকালে লাগেজ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‍্যাব- ১৫ কক্সবাজার ।এসময় পাচারে ব্যবহৃত গাড়ি জব্দ ও চালকসহ দুইজনকে আটক করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) সকালে মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে সাদা রংয়ের কক্সবাজারগামী প্রাইভেট কার( ঢাকা মেট্রো-গ ৩৪-৭২১৭) উক্ত স্থানে থামে এবং গাড়িতে থাকা লোকজন স্থানীয় একটি দোকানে নাস্তা করতে বসে। এ সময় গাড়িটিকে অনুসরণ করা ডিবি এর একটি দল গাড়িটিকে আটকে রাখে । কিছুক্ষণ পর র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কারটি তল্লাশি শুরু করে। একপর্যায়ে কারের ভেতর থেকে বড় আকারের কম্বল মোড়ানো দুটি লাগেজ উদ্ধার করে।

পরে উপস্থিতদের সম্মুখে তা খুলে দুই লাগেজ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।এসময় র‍্যাব গাড়ির চালক ও গাড়িতে থাকা অন্য একজনকে আটক করে জব্দকৃত গাড়িসহ কক্সবাজারের দিকে নিয়ে যায়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান,র‍্যাব কর্তৃক বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও আটকের ঘটনা তিনি অবহিত হয়েছেন । তবে র‍্যাবের প্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় থানায় হস্তান্তর করেননি।

ক্যাটাগরি